বুধবার, ১৯ মার্চ, ২০২৫

BSK Recruitment 2025: বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন জেনে নিন।

BSK Recruitment 2025: বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি, বাংলা সহায়তা কেন্দ্র (BSK Recruitment) থেকে যোগ্য কর্মীকে নির্দিষ্ট পদে নিযুক্ত করার একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হবেন বলে যে সমস্ত চাকরিপ্রার্থীরা অধীর ভাবে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয়? কি ভাবে আবেদন করতে হয়? শিক্ষাগত যোগ্যতা কি লাগে? বেতন কত হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর- 41/P&AR(BSK)/BSK-10/2021

পোষ্ট তারিখ (Post Date) :- উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিতে বাংলা সহায়তা কেন্দ্রে তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 03.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :- সফটওয়্যার পারসোননেল (Senior Software Personnel)

শূন্যপদ সংক্রান্ত বিবরণ (Vacancy Details) :-

সম্প্রতি, বাংলা সহায়তা কেন্দ্রে থেকে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফটওয়্যার পারসোননেল (Senior Software Personnel)

পদে কর্মী নিয়োগ হবে। আর তার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মাপকাঠিও উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখা দরকার, এই নিয়োগটি সম্পূর্ণভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে হচ্ছে।

প্রয়োজনীয় যোগ্যতা (Required Qualification) :-  উল্লেখিত পথে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের MCA/B.Tech/M.Tech ইত্যাদি ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী কে .NET, MSSQL, PLSQL, JavaScript, PHP, MYSQL এর কাজের দক্ষতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।পশ্চিমবঙ্গ রাজ্যের BSK Project Management Unit -এ কাজ করার জন্য যোগ্য চাকরি প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীর আবেদনের জন্য যথাযথ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার পারসোননেল পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য https://bskpmurecruitment.com -এই ওয়েবসাইটটি দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রয়োজনে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে পড়ে যাচাই করে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :- এই SSP পদে যেসমস্ত ব্যক্তিরা চাকরির জন্য আবেদন করবেন, তাদের বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :- বাংলা সহায়তা কেন্দ্রে উল্লেখিত এই পদে নিযুক্ত কর্মীদের অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে ভালো বেতন প্রদান করা হবে।

শূন্যপদের সংখ্যা (Number of Vacancy) :– শুধুমাত্র 1টি পদেই এখানে Senior Software Personnel নিয়োগ করা হচ্ছে।

কিভাবে আবেদন করবেন (How to Apply) :– ইতিমধ্যে এই চাকরির আবেদন জানানোর জন্য ০৭/০৩/২০২৫ তারিখ থেকে আবেদনের পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। তার জন্য আগ্রহী প্রার্থীদের চলে যেতে হবে BSK এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারী। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে https://www.bskpmurecruitment.com/ এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে পারবেন । অবশ্যই আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন দেখে জেনে বুঝে আবেদন করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। লগইন হয়ে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাবে, সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। শেষে এপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি শেষ হবে। চাকরিপ্রার্থীরা আবেদন জমা করবেন আবশ্যিকভাবে ২০/০৩/২০২৫ তারিখের মধ্যে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি (Candidate Selection Process) :– যে সমস্ত ব্যক্তিরা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ 2025 সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী:-

  1. বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৫-এর জন্য আবেদনের শেষ তারিখ কত ?
    আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ, ২০২৫।
  2. বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৫-এর জন্য আমি কীভাবে আবেদন করতে পারি ?
    আপনি অফিসিয়াল ওয়েবসাইট https://bskpmurecruitment.com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
  3. পদটি কি স্থায়ী ?
    না, পদটি এক বছরের জন্য চুক্তিভিত্তিক, আপনার কর্মক্ষমতার উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
  4. এই নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া কী ?
    নির্বাচন প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের জন্য একটি স্ক্রিনিং পরীক্ষা এবং তারপরে একটি ব্যক্তিত্ব পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে।
  5. বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৫–এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
    ৫৫ বছর বয়স পর্যন্ত বয়সী এবং সফটওয়্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

লেবেলসমূহ: , , , ,

রবিবার, ৯ মার্চ, ২০২৫

আলিপুরদুয়ার জেলায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, West Bengal Group-C Recruitment

West Bengal Group-C Recruitmentঃ পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি আজকের এই প্রবন্ধটিতে রাজ্যের একটি জেলায় গ্রুপ সি পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। এর অফিসার নোটিফিকেশন টি প্রকাশিত করেছে আলিপুর জেলা থেকে। মূলত ক্লার্ক ও কেরানী পদে নিয়োগ করা হবে, নিয়োগ প্রক্রিয়াতে কোন প্রকার লিখিত পরীক্ষা থাকবে না সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে।

আলিপুর জেলায় গ্রুপ সি পদে নিয়োগ

পদের নামঃ অ্যডিশনাল ইন্সপেক্টর

বেতনের পরিমাণঃ কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, উল্লেখিত পদে যে সমস্ত কর্মীরা যোগ্য হিসেবে নির্বাচিত হবে তাদের প্রথম মাসের মাইনে দেওয়া হবে ১২০০০/-।

আবেদনের যোগ্যতাঃ উপরের উল্লেখিত পদে কেমন মাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের অবসরপ্রাপ্ত ক্লার্ক পদে কর্মরত ব্যক্তিরায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি দপ্তরের কর্মরত অবসরপ্রাপ্ত ব্যক্তির শেষ বেতন যদি 7000 টাকা থেকে ৩৭ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তবে সেই ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন।

বয়স সীমাঃ এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে একই জানুয়ারি 2025 তারিখ হিসেবে ৬৪ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতিঃ এই পদে আবেদনকারীকে কোনপ্রকার লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে উল্লেখিত পদে নিযুক্ত করা হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে ১১১/০৩/২০২৫ তারিখ দুপুর ১২ টা থেকে আলিপুরদুয়ার জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ইন্টারভিউ এর আয়োজন করা হবে। এই ইন্টারভিউ-এর পর যে সমস্ত ক্যান্ডিডেট নির্বাচিত হবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোন প্রকার কোনরকম টাকা কাউকে দিতে হবে না ইন্টারভিউ এর দিন আপনারা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন শুধুমাত্র বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রটি হাতে-কলমে সঠিকভাবে পূরণ করে ওই নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে। আবেদনপত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের নথি যেমন আপনার আধার কার্ড আপনার বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলি সঙ্গে নিয়ে যাবেন। এবং এক কপি রঙিন ছবি অবশ্যই সাথে রাখবেন।

লেবেলসমূহ: , , ,